জয়পুরহাটে নানা আয়োজনে মধ্যে দিয়ে সময়ের আলো’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে মধ্যে দিয়ে  জাতীয় দৈনিক সময়ের আলো’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার(২ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে হলরুমে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান এর সভাপতিত্বে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল মামুন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জাকারিয়া হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা বদিজ্জামান বদি জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুনিরুজ্জামান, জেলা প্রেসক্লাবের শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক আহসান হাবিব আরমান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শামিম কাদির, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মশিউর রহমান খান, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার, রাজধানী টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান হাবিব সহ প্রমুখ।
জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমজাদ হোসেন বলেন, সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকদের সৎ ও সাহসী হতে হয়। কিন্তু আজকাল পেশাটার পেশাদারিত্ব নেই বললেই চলে। আমি চাই এই পেশার সম্মান ফিরে আসুক। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদ সবত্র ছড়িয়ে পরুক। আর সময়ের আলো পত্রিকা এই কাজটিই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *