খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শামীম আখতার (খুলনা) : খুলনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার। 

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে স্মার্ট গর্ভন্যান্সকে সেই পর্যায়ে নিতে হবে। এর জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। গ্লোবাল ভিলেজ এবং নেটওয়ার্কিং এর এই যুগে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক তবিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব জাকির হোসেন বাচ্চু ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা। কর্মশালায় ই-সাইন এবং এই সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *