বগুড়া উত্তর চেলোপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার ঃ বগুড়া সদর ৭ নং ওয়ার্ড উত্তর চেলোপাড়া চাষীর বাজার বস্তি রেল লাইনের নিচে বেলা ১২ টা ৪০ মিনিটে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে ৩ থেকে ৪ টি পুড়ে গিয়েছে। পড়া যাওয়া বাড়িতে ছিল নগদ অর্থ ও কাপর সহ প্রয়োজনীয় জিনিসপত্র।

দিন মজুর খলিলের টিনের বাক্সে রক্ষিত ছিল নগদ ৯০ হাজার টাকা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ শ্রী পরিমল চন্দ্র দাসের সামনে পোড়াটাকা উদ্ধার করা হয়।

ওয়ার্ড কাউন্সিলর জানান, কী ভাবে আগুন লেগেছে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাইনি। তবে স্থানীয় এক ব্যক্তি জানায় প্লাস্টিকের পলিথিন থেকে আগুনটি ধরেছে।অর্থাৎ প্লাস্টিকের বোতল ,পলিথিন এবং প্লাস্টিকের জিনিসপত্র টুকিয়ে এনে একটি স্তর করে রাখত । সেখান থেকেই কোন কারণে আগুন ধরলে তা ভয়াবহ আকার ধারন করে।

স্থানীয়রা জানায়, বস্তিতে প্লাস্টিক টুকিয়ে এনে রাখা হতো এবং সেখান থেকে আগুন ধরে। বেশকিছু বাড়ি পুড়ে গিয়েছে এবং আগুন লাগার সাথে সাথে তিন থেকে চারটি বাড়ি পুড়ে যায় এবং স্থানীয়রা বালতি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ১০ মিনিটের মধ্যেই বগুড়া ফায়ার সার্ভিস টিম এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করে নিভিয়ে ফেলে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *