নওগাঁ ইয়াদ আলী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

ফজলে রাব্বি হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই স্বামী ও স্ত্রী মোটরসাইকেলে উপজেলার খানপাহাড় থেকে শহরের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-নওগাঁ মহাসড়কের উপজেলায় কাঁঠালতলী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *