বদলগাছী‌তে যৌতু‌কের টাকা না পে‌য়ে শশুর বা‌ড়ি‌তেই স্ত্রী‌কে গলা টি‌পে হত‌্যা কর‌লেন পাসন্ড স্বামী

আবু সাইদ, বিশেষ প্রতিনিধি, বদলগাছীঃ নওগাঁর বদলগাছী‌তে যৌতু‌কের টাকা না পে‌য়ে শশুর বা‌ড়ি‌তেই গভীর রা‌তে স্ত্রী‌ আর‌শিকে গলা টি‌পে হত‌্যা কর‌লেন পাসন্ড স্বামী এমরান।
থানায় পু‌লিশ ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায় , মাত্র ৮ মাস আ‌গে উপ‌জেলার কা‌র্ত্তিকাহার গ্রা‌মের শাহ্ আলম তার মে‌য়ে আন্জুম নু‌রে আর‌শি (১৭) কে একই উপ‌জেলার হলুদ বিহার গ্রা‌মের মিরাজ হো‌সেনের ছে‌লে এমরান হো‌সে‌নের সা‌থে  বি‌য়ে দেয়। বি‌য়ের পর থে‌কেই এমরান হো‌সেন তার স্ত্রীকে বাবার বা‌ড়ি থে‌কে যৌতুক হি‌সে‌বে ২ লক্ষ‌ টাকা আন‌তে ব‌লে। স্ত্রী আর‌শি তার বাবা মা কে বিষয়‌টি জানা‌লে তারা এক‌টি মটর সাই‌কেল ও আসবাবপত্র দি‌য়ে জামাই‌য়ের ঘর সাঁ‌জি‌য়ে দি‌তে চায়। কিন্তু তা এক্ষু‌নি নয় কিছু দিন পর ব‌লে জামাই‌কে জানায়। জামাই এমরান শশুর শাশুরীর কথা না মে‌নে তার স্ত্রী‌কে নগদ ২ লক্ষ টাকার জন‌্য চাপ সৃ‌ষ্টি ক‌রতে থা‌কে। এই নি‌য়ে স্বামী এমরান তার স্ত্রী‌কে মা‌ঝে ম‌ধ্যে মারধর ও নির্যাতন কর‌ে। সম্প্রতি ঈ‌দের দিন জামাই এমরান তার স্ত্রী‌কে নি‌য়ে শশুর বা‌ড়ি আ‌সে। সেই থে‌কে এমরান  তার স্ত্রীকে নি‌য়ে শশুর বা‌ড়ি‌তে থাকা অবস্থায় গত ১৯ এ‌প্রিল রা‌তে তার স্ত্রী আর‌শি‌কে শা‌রি‌রিক নির্যাতন ক‌রে। বিষয়‌টি আর‌শির বাবা মা ও প‌রিবা‌রের অন‌্য লোকজন জান‌তে পে‌রে জামাই‌কে শান্ত থাকার পরামর্শ দেয়। এর প‌রের দিন ২০ এ‌প্লিল শ‌নিবার জামাই এমরান সহ প‌রিবা‌রের সক‌লে রা‌তের খাবার খে‌য়ে ঘু‌মি‌য়ে প‌রলে রাত ১২ টার সময় পাসন্ড স্বামী এমরান তার স্ত্রীকে যৌতু‌কের টাকা নি‌য়ে মার‌পিট ক‌রে। এক পর্যায় এমরান তার স্ত্রী‌কে গলা টি‌পে ধ‌রে ও ওড়না পে‌ঁচি‌য়ে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ক‌রে উদভট আচারণ ক‌রতে থা‌কে। স‌ঙ্গে স‌ঙ্গে আর‌শির বাবা মা জামাই মে‌য়ের রু‌মে গি‌য়ে আর‌শির গলায় ওড়না পেচা‌নো অবস্থায় খা‌টের উপর আর‌শি‌কে মৃত অবস্থায় দেখ‌তে পায়। এ সময় আর‌শির বাবা মার চিৎকা‌রে পা‌শের বা‌ড়ির লোকজন ছু‌টে আস‌লে পাসন্ড জামাই তার ব‌্যব‌হিত মটর সাই‌কেল নি‌য়ে তার নিজ বা‌ড়ি‌তে পা‌লি‌য়ে যায়। সকাল হ‌লে পাসন্ড জামাই এমরান তার বাবা মা কে নি‌য়ে ভ‌্যানগা‌ড়ি যো‌গে পুনুরায় শশুড় বা‌ড়ি‌তে উপ‌স্থিত হয়। এ সময় গ্রামবাসী পাসন্ড জামাই‌কে আটক ক‌রে থানায় খবর দেয়। খবর পে‌য়ে থানার এস আই মা‌নিক হো‌সেন সঙ্গীয় ফোর্স নি‌য়ে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে আর‌শির লাশ উদ্ধার ক‌রে সুরতহাল রিপোর্ট তৈরী শে‌ষে ময়না তদ‌ন্তের জন‌্য মর্গে প্রেরণ ক‌রে পাসন্ড স্বামী এমরান‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।
লা‌শের সুরতহাল তৈরীকারী এসআই মা‌নিক জানান, লা‌শের গলায় আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে।
থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্বার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মৃত আর‌শির বাবা শাহ্ আলম থানায় হত‌্যা মমলার এজাহার দা‌খিল ক‌রে‌ছে। মামলা‌টি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *