শ্যামনগরে গণশুনানি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরীফুর রহমান ঃ  সাতক্ষীরা জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নক্লাইমেট অ্যাকশান গ্রæপের সদস্যদের জন্য তিনদিন ব্যাপী ’সামাজিক জবাবদিহিতা চর্চা’র অংশ হিসাবে পাবলিক হেয়ারিং বা গণশুনানীর প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারিউন্নয়ন সংস্থা লিডার্স শনিবার সকালে দাতা সংস্থা মানুষেরজন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায়আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্স–এর নির্বাহীপরিচালক মোহন কুমার মন্ডল।  লিডার্স–এর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারেআয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন ’ক্রিয়া’ প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতারানী সাহা। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেগণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসাবে এই প্রশিক্ষণেরআয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিক ভাবে শ্যামনগরের দুইটি ইউনিয়ন পরিষদ–বুড়িগোয়ালিনী ও গাবুরারচেয়ারম্যান, মেম্বর ও উপজেলা  জেন্ডার সমতা ও জলবায়ুজোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের অংশগ্রহণ করে অমৃত গাইন বলেন, জনগণকেনিজেদের স্বচ্ছ হতে হবে তবেই সেবাদাতাদের নিকট হতে স্বচ্ছতাও জবাবদিহিতা আশা করতে পারবো। তিনি আরও বলেন, পাবলিক হেয়ারিং বা গণশুনানি জনগণের অধিকারযতাযতভাবে পাওয়ার এক কার্যকরী মাধ্যম।

এই প্রশিক্ষণে একটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীরআয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *