আরিফ চৌধূরী ঃ তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করছেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ফজলে রাব্বী।
রবিবার (২৮ এপ্রিল) টঙ্গীর বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে এ ছাত্রদল নেতা নিজেই পানি বিতরন করেন।
ফজলে রাব্বী বলেন, বাংলাদেশে চলমান তাপপ্রবাহের কারণে জন জীবন অতিষ্ঠ। খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় বের হয়েছেন। তাই ছাত্র দলের একজন কর্মী হিসেবে মানবিক কারণে পথচারী, রিক্সা চালক ভাইদের মাঝে খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করছি। যাতে তারা এ গরমে কিছুটা হলেও স্বস্তি লাভ করেন।