মাগুরায় পুলিশের এসআই মাসুম বিল্লার বিরুদ্ধে অযথা হয়রানি অভিযোগে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি, খন্দকার নজরুল ইসলাম মিলন : 
 মাগুরা সদর থানার এস আই মাসুম বিল্লার বিরুদ্ধে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নবনির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা।
রবিবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা পুরাতন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হয়রানির শিকার মহিলা ভাইস চেয়ারম্যানের আপন ছোট ভাই অনিক মজুমদার সহ কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা   অভিযোগ করেন, সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রতিপক্ষ বর্তমান হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে দ্বন্দ হয়।  এরই সূত্র ধরে তার আত্মীয় সদর থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে অনিক মজুমদারের কাছ থেকে মাদক উদ্ধারের নামে গত ১৩ই মে তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে ব্যর্থ হয় পুলিশ।  এরপর থেকে পুলিশ তাকে মাদকসহ চালান দিবে বলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন।
এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ওই এস আই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধের দাবিতে পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন  কর্মকর্তাদের বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেয়া হয়েছে।
এসআই মাসুম বিল্লাহ বলেন, অনিক মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *