কালাইয়ে পুকুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাইয়ে পুকুরের পানিতে পড়ে  তামিম ইসলাম(৩)নামের এক শিশুর নিহত  হয়েছে।
বুধবার(২২মে)সকাল১০টায় কালাই উপজেলা বানিহাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার বানিহারা গ্রামের তারেক রহমান এর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায় যে, শিশু তামিম এর বাবা- মা বাড়িতে কাজ করছিলো। টিপটিপ বৃষ্টিতে শিশুটি বাড়ির বাহিরে গেলে খেয়াল করেনি তারা। কাজ শেষে শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তার বাড়ির সামনে বড় পুকুরে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, পুকুরে পানিতে পড়ে  শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *