পত্নীতলায় আকবরপুর ইউপি’র বাজেট ঘোষণা

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলায় ৪নং নজিপুর  ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের সর্বমোট ২ কোটি ৫৪ লাখ ২২ হাজার ১শ ৬৯ টাকার রাজস্ব উন্নয়ন বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী।
গতকাল সকাল ১০ টায় পরিষদ হলরুমে বাজেট অধিবেশন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সচিব আবু সাদ্দাত, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, ইউপি কাউন্সিলর সামসুন্নাহার বেগম, আফরোজা নাসরীন, তানজিলা, ফিরোজ চৌধুরী, আতিকুর রহমান, মনছুর আলী, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, আব্দুল বারিক, আবুল কালাম আজাদ, আবু তাহের, মো: আলী, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ফয়জুন নেছা প্রমুখ।
উক্ত উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *