পাঁচবিবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার(৩১মে) সকালে উপজেলাওপৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবাহান মহুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপি’র সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল,থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি প্রমূখ।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাঁচবিবি উপজেলা বিএনপি ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। ৩০ মে শাহাদত বার্ষিকীর ১ম দিনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। ২য় দিনে ৩১মে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তৃতীয় দিনে উপজেলার ৮টি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *