নিজেস্ব প্রতিবেদকঃ গত কয়েক দিন আগে গার্মেন্টস কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ-এর “২০২৪-২০২৭” মেয়াদের কমিটি নির্বাচন করা হয়।
এই নির্বাচনে নির্বাচিত হন সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম
এতে পূর্ণাঙ্গ কমিটি ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
ঐ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ সাজ্জাদুল আলম সাজ্জাদ সাহেব, আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জনাব আলহাজ্ব সৈয়দ ইকবাল হোসেন সাহেব, নির্বাচন কমিশনার জনাব মোঃ আবু জাহিদ মুন্সী সাহেব, উপদেষ্টা জনাব মোঃ মুজিবুর রহমান মৃধা সাহেব সহ সবায়।
নবনির্বাচিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্হিত সকলেই।