শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিটবিতরণ

আরিফুর রহমান ঃ  শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কিশোরীদের মাঝেডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। লিডার্স–এরউদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অবসুইডেনের সহযোগিতায় ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায়গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে মঙ্গলবারডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদচেয়ারম্যান আলহাজ মো. মাসুদুল আলম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স–এর ক্রিয়াপ্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান।ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধিব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেনসুলতা রানী সাহা। এরপর প্রধান অতিথির বক্তব্যেমাসুদুল আলম কিশোরী মেয়েদের ব্যক্তিগতস্বাস্থ্যবিধি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্যানিটারি প্যাড, সাবান, নেইল কাটার, তোয়ালে এবং কভার সহ বালতি। উল্লেখ্যসাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও বুড়িগোয়ালিনীইউনিয়নে মোট ১৭৫ জন কিশোরীকে ডিগনিট কিটপ্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *