নিয়ামতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের

জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার খড়িবাড়ি এলাকা হতে উপজেলা সদরে আসার পথে খড়িবাড়ি নামক স্হানে আম গাছের সাথে ধাক্কা লেগে মৃত্যু হয় তার। হৃদয় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহার নামাজ আদায় করে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা দেন। দ্রুত গতিতে থাকায় খড়িবাড়ি বাজারে নিয়ামতপুরগামী রাস্তার বাঁকে আমগাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্হানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হলে স্হানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *