বদলগাছী কোলা চাকুরীজীবি সমিতির ঈদ পূনর্মিলনী ও কৃতি শিকষার্থীদের সংবর্ধনা

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী কোলা আদর্শ চাকুরীজীবি সমিতির ঈদ পূনর্মিলনী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই উপলক্ষ্যে কোলা বিজলী ক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি পরিচালক আলহাজ¦ মো তোফাজ্জল হোসেন এর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ কাশিমপুর জোনাল াফিস ডিজিএম মো, মামুনুর রশিদ কোমল। বিশেষ অতিথি স্ত্রী আফরোজা সুলতানা, মেয়ে নওশীন জাহান চৈতী, পুত্র নাহিন আব্দুল মুকিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রভাসক লিখন, সহকারী প্রধান শিক্ষক নাজমুল হক, সাংবাদিক রুবেল হোসেন, জুয়েল হোসেন, আঃ ছালাম, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই প্রমুখ। শতাধীক কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির পক্ষ থেকে দুজন প্রবীন শিক্ষককে ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং চাকুরীজীবি সমিতিসহ ১৯৮৭ সালের এসএসসির বন্ধু বান্ধবীদের নিয়ে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *