জবই বিলের পরিবেশ ও পানি দূষণ রোধে পরিচ্ছন্ন অভিযান

তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত মুসলিম উম্মাহর পবিত্র ঈদউল আযহা উদ্যাপনের পর নওগাঁ জেলার জবই বিলে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের ঢ়ল নেমেছিল। সে উপলক্ষে বিলের ব্রিজ সংলগ্ন রাস্তায় দুপাশে খাবারের দোকান সহ বিভিন্ন দোকানের পসরা বসছিল। সেখানে ময়লা ফেলার কোন নির্ধারিত স্থান বা কোন ডাস্টবিন না থাকায় পর্যটক ও দর্শনার্থীদের ফেলে যাওয়া পলিথিন সহ বিভিন্ন খাবারের খোশা ও প্যাকেট বিলের ধার সংলগ্ন রাস্তায় ফেলে দিয়ে এলাকার পরিবেশ প্রায় দুশন হতে যাচ্ছিল সে সাথে বিলের স্বচ্চ পানিও দুষিত হতে বসেছিল।

ঠিক এমনি মহুর্তে বিলের পরিবেশ রক্ষায় এগিয়ে এলো জবই বিল জীববৈচিত্র ও সমাজ কল্যাণ নামের একটি সংগঠন। সংস্থাটির সদস্যরা পর্যটন ও দর্শনার্থীদের ভিড় কমার সাথে সাথে গত বৃহস্পতিবার দিনভর বিলের ব্রীজ এলাকায় বিলপাড়ে এসে সংস্থার পক্ষ থেকে বিলের রাস্তায় এক পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। পর্যটকদের ফেলে যাওয়া হাজার হাজার ময়লা পলিথিন, খাবেরর খোশা ও বিভিন্ন প্যাকেট কুড়িয়ে সংরক্ষণ করেন।

সকল প্রকার পলিথিন ও ময়লা বিলের পানির সাথে মিশে ভবিষ্যতে ভয়াবহ পানি দূষণ হতে পারে ও বিলের জীববৈচিত্র্য জন্য হুমকি হতে পারে তাই জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা পর্যটক ও দোকানদারদের তাদের ময়লা নির্ধারিত স্থানে সংরক্ষণ করে রাখতে দোকানদার এবং পর্যটকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা গড়ে তোলেন।

সংন্থার সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন ” কোন উপায়ে পলিথিন ও ময়লা বিলের পানির সাথে মিশে পানি দূষণ না হয় তার জন্য সংস্থাটি নিরলসভা্েব কাজ করে যাচ্ছে।

তিনি ঐতিহ্যবাহী জবই বিলের এই পর্যটক এলাকায় সরকারীভাবে ময়লা ফেলার কিছ ুডাস্টবিন তৈরী করার জন্য সাপাহার উপজেলা প্রসাশন সহ সং¯িøষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন। পরিচ্ছন্ন অভিযান পরিচালনার সময় সংস্থার সকল সদস্য ও জেলে প্রতিনিধি হিসেবে মমতাজ উদ্দীন সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *