দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃনয়ন মিয়া : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে তাজওয়ার মোহাম্মদ ফাইম (নাইন্টি) দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করে এলাকায় সেবামূলক কাজের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তাজওয়ার মোহাম্মদ ফাইমের পরিবারটি দিনাজপুরের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার জেঠা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বড় ভাই জনাব শিবলী সাদিক দিনাজপুর-০৬ আসনের সংসদ সদস্য হিসেবে পরপর তিনবার নির্বাচিত হয়েছেন। আর তাজওয়ার মোহাম্মদ ফাইম এখন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তাজওয়ার মোহাম্মদ ফাইম আমি আমার পরিবার থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং এলাকার মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এলাকার উন্নয়নের জন্য।
তাজওয়ার মোহাম্মদ ফাইমের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার নতুন পথচলা শুরু হলো। তার নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কাজের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।