বদলগাছীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করলেন ইউএনও সেনাবাহিনী

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগার বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন ইউএনও এবং সেনাবাহিনী। গতকাল শনিবার সকাল ১০টায় থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা বিভিন্ন এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে মথুরাপুর ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ইউএনও মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষের জান মালের ক্ষতি করা বা হুমকী ধামকীসহ কোন প্রকার সংঘাত সৃষ্টি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন প্রকার গুজব আতংক না ছরিয়ে সবাইকে শান্ত থাকার আহবান জানান। এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, এস আই নিহার চন্দ্র।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *