জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে নানা আয়োজনে মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার(১৯আগষ্ট)এ উপলক্ষে সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, তৈয়বুর রেজা।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা,আলোচনা সভা, ফ্রী মেডিকেল ক্যাম্প, দুস্থদের মাঝে খাবার বিতরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *