কালাইয়ে শিশু শুভ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া এলাকার কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র ৭ বছরের শিশু শুভ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
আজ বুধবার(২১আগষ্ট) দুপুরে অতিরিক্ত জেলা  দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রেজাউল করিম ফকির জেলার কালাই মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে।
মামলা বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার আব্দুল গফুর তোতার পুত্র কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেনীর ছাত্র ৭ বছরের শিশু শুভ বাড়ীর পার্শ্বে খেলতেছিল। সেখান থেকে সে নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। পরে তাকে কিডন্যাপ করা হয়েছে বলে মোবাইলে জানানো হয়।
পরদিন শিশু শুভর লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুভর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। আদালত থেকে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমানে আসামী রেজাউল করিম ফকির জেল হাজতে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *