বদলগাছীতে ছেলে হাতে চড় খেয়ে মায়ের আত্মহত্যা

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী পারিবারিক কলহের জের ধরে ছেলে হাতে চড় খেয়ে অভিমানে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙলবার সকাল ১০ টায় উপজেলার উত্তর ভান্ডারপুর গ্রামের নরিাঞ্জনের স্ত্রী নিপা রাণী (৫০) আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানা যায়। মৃতের স্বামী নিরাঞ্জন জানায় সকালে কাজে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি স্ত্রী গ্যাস বড়ি খেয়েছে। সে আরো জানায় মা ছেলে ঝগড়া হয়েছে সোমবার বিকালে, আমি ছেলেকে শাসন করেছি। তার পড়েও সে অভিমান করেছে। ভ্যান চালক অখিল চন্দ্র জানায় হাসপতালে যাওয়ার সময় জিঙ্গেস করেছি সে বলেছে গ্যাস বড়ি খেয়েছে। নিপা রাণীর ভাই সজল চন্দ্র জানায় সোমবার রাত ৮টার দিকে বোন ফোনে কেঁদে কেঁদে বলেন ছেলে সুজন তাকে চড় থাপ্পর মেরেছে। তোরা আয় ওর কি ব্যবস্থা করবি। আজ খবর পেলাম বোন মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান বলেন এ বিষয়ে থানা ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *