কালাইয়ের জামায়াতের বিশাল সমাবেশ

মোঃ মোকাররম হোসাইন  জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ঐক্য সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখা। সোমবার(২৬ আগষ্ট) বিকালে ৫টায় জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে মোসলেমগঞ্জ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় উদয়পুর ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশাল এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি রাশেদুল আলম সবুজ,জেলা জামায়াতের শুরা সদস্য নূরুজ্জামান সরকার,কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, মোজাফ্ফর হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, এ্যাড, ,আনোয়ার হোসেন, আবু তাহের মুকুল , জেলা শিবির নেতা আব্দুস সালাম,  শিবির নেতা মাছুদ রানা, ফিরোজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *