ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৬!

পটুয়াখালী বাউফল এ শোকের ছায়া নেমে এসেছে দিশেহারা পরিবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।  কাছিপাড়া  অধিবাসী ৬ জনের ট্রাজিক মৃত্যু! শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
অ্যাম্বুলেন্সে যাত্রী ছিলেন পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাঁদের স্বজন ফজলে রাব্বী (২৮), স্বজন নবচেতনা পত্রিকার ব্যুরোপ্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)। অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।
 কাছিপাড়া ইউনিয়ানে সকলে শোক পরিবারের   প্রতি গভীর সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *