জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস, নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদ।
সভায় সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব আলম, কৃষি কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা ডরমিটরি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও ইমতিয়াজ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমী) রুপম দাস, অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদ মান্দার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দ্বীপঙ্কর পাল, নিয়ামতপুর উপজেলা মৎস্য অফিসার শরিফ উদ্দিন।