মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় জামাতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ আগস্ট) ২০২৪ তারিখ সকাল ১০ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়, ভায়নার মোড়, ঢাকার রোড প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক নোমানী ময়দানে এসে শেষ হয়।
উক্ত সম্প্রীতি সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন জামাতে ইসলামীরে কেন্দ্রীয় সদস্য ও মাগুরা জেলার আমির আব্দুল বাকের।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী, মাগুরা জেলা শাখার অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, মাগুরা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, মাগুরা জেলা শাখার অন্যতম সহকারী সেক্রেটারি আব্দুল গফফার ও বাংলাদেশ জামাতে ইসলামী, মাগুরা জেলা শাখার নায়েবে আমির লিয়াকত আলি।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী, মাগুরা জেলা-উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী।