মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়,বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে কালাইয়ে দুইদিন ব্যাপী তালগাছের চারা রোপনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
জয়পুরহাটের কালাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসা২৪ ফাউন্ডেশন উদ্যোগে রবিবার(১লা সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উপজেলার উদয়পুর ইউনিয়নে মোসলেমগন্জ টু নুনুজ বাজার থেকে তিন কিলোমিটার রাস্তার দুই পার্শ্ব জুড়ে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ে ক্রমে তালগাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আল-আমিন,এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম,মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ মেজবাহুল ইসলাম মোঃমোস্তা হাবিবুল ইসলাম,মোঃ সাগর,মোঃ রিজু আহমেদ, নুর মোহাম্মদ সহ প্রমুখ।