মাগুরায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি : জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা প্রতিনিধি খন্দকার আহমদ আলীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিক মাগুরা শহরের হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা সাংবাদিককে রক্তাক্ত জখম করে। পরে আহত আহমদ আলীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহোবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা পাঠানো হয়।
এ বিষয়ে তার পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় তিনি বসবাস করেন। দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহমদ আলী জানান, তিনজন মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি ছেন দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইচ এন কামরুল ইসলাম, খন্দকার নজরুল ইসলাম মিলন, এস এম শিমুল রানাসহ স্থানীয় সাংবাদিকরা এবং  বন্ধ মহল  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *