মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভোজ্যতেল ও জ্বালানি ছাড়াই চাল দিয়ে চিপস জাতীয় মজাদার খাবার ঝুঁড়ি তৈরী করে দিচ্ছেন ইমদাদুল হক (৪২) । আধুনিক যন্ত্রের মাধ্যমে বিভিন্ন স্বাদের মুখরোচক এ খাবার তৈরী করে নিতে ভীড় জমাচ্ছেন গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। আর এ থেকে মাসিক আসে ৫০ হাজার টাকা।
ইমদাদুল হক কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে।
ওই ইউনিয়নের জমিনপুর গ্রামে ঝুঁড়ি তৈরি আসলে কথা হয় ইমদাদুল হকের সাথে এ সময় তিনি বলেন, আমি ছিলাম একজন ভ্যানচালক। অনেক দিন ধরে দুঃখ, কষ্ট, অভাব অনটনের মধ্যে দিয়ে চলতো আমার সংসার চলে। কিস্তির টাকা নিয়ে আরো বিপাকে পড়েছিলাম। ভায়রার পরামর্শ নিলে সে আমাকে এ ঝুঁড়ি তৈরির মেশিন কিনে দেয়। সেখান থেকে আল্লাহর রহমতে এখন আমি স্বয়ংসম্পন্ন। এখন ঢিলেঢালা ভাবে ঝুঁড়ি তৈরির কাজ করলেও মাসে ৫০ হাজার টাকা আয় আসে। এ কাজের সুবাদে আমার বিভিন্ন জেলা ঘোরার সুযোগের পাশাপাশি সব দেনা পরিশোধ করে মোটামুটি আয় হয়েছে ।
তিনি বলেন, এ ঝুঁড়ি তৈরিতে লাগে চাল, লবন, চিনি ও ঝাল ইত্যাদি। এসব উপাদান গ্রাহকদের। এ উপাদানগুলো আনলে তারা যে স্বাদে তৈরি করে নিতে চায় তাদের সে স্বাদেই ঝুঁড়ি তৈরি করে দেই। এ ঝুঁড়ি তৈরি কাজের বিনিময়ে প্রতি কেজি চালের জন্য নেই ৪০ টাকা।
তিনি আরো বলেন, এক কেজি চালের ঝুঁড়ি ভাল করে তৈরি করতে গেলে সময় লাগে ৭-৮ মিনিট । আমি পরিবার নিয়ে এখন অনেক সচ্ছল এবং অনেক ভাল আছি। যে কেউ এ কাজে কেউ জড়িত হতে চাইলে আমার সহযোগিতা চাইলে তাকে আমি সহযোগিতা করবো ।
জমিনপুর গ্রামের আ: করিম বলেন, প্রথমে দেখার জন্য আসি তবে তৈরীর সিস্টেম দেখে আশ্চর্য হয়ে যায়। তৈরি করে নিতে না চাইলেও এমন সুস্বাদু মুখ রোচক খাবার দেখে ও খেয়ে তৈরী করে নিতে বাধ্য হয়েছি।
গ্রামের মুরুব্বি আব্দুস ছামাদ বলেন, ঝুঁড়ি তৈরির কথা শুনে অনেকেই ছুটে আসছেন। খেতে ভালো লাগছে বলে নিজেও তৈরি করে নিয়েছি । বাজারে তৈলাক্ত যে ঝুঁড়ি পাওয়া যায় সেটা খাওয়ার চাইতে এটা খাওয়া অনেক ভালো এবং সুস্বাদু।
শিক্ষার্থী শাহীন শাহ বলেন, বাজারে যে তৈলাক্ত ঝুঁড়ি পাওয়া যায় সেটা খেলে পেট ও শরীর খারাপ করে। দেখছি আর এটা যেভাবে তৈরি করছে এটাতে পেট ও শরীর খারাপের সম্ভাবনা নেই। যে যার ইচ্ছেমত টক, ঝাল ও মিষ্টি করে তৈরি করে নিচ্ছেন। খেতে অনেক সুস্বাদু লাগছে।