বদলগাছীতে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

আবু সাইদ বদলগাছী ঃ নওগাঁর বদলগাছীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র গ্রাহক , স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত বুধবার (১১ সেপ্টম্বর) বিকেলে বদলগাছী উপশাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও নওগাঁ শাখার ব্যবস্থাপক সুজাউল হক। বদলগাছী উপশাখার ব্যবস্থাপক মাহবুবু আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, মীর মহিউদ্দীন আলমগীর, মাওলানা ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স.ম ফজল্লুল হক বাচ্চু, মাওলানা আকরাম হোসেন, ব্যবসায়ী আহসান হাবিব লিটন, জামায়াতের উপজেলা সাবেক আমীর ও নওগাঁ জেলা জমায়াতের শ্রমিক কল্যাণ ভেডারেশন এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও ফতেজঙ্গপুর মাদরাসা সুপার মাওলানা আব্দুল গাফ্ফার প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহ মোতাবেক পরিচালিত একটি সু-প্রতিষ্টিত আর্থিক প্রতিষ্টান। এখানে আপনারা কোন প্রকার ভয়ভীতি ছাড়া আমানত রাখতে পারেন। আপনাদের আমানত সুরক্ষা থাকবে। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত কোন গ্রাহক চেক নিয়ে টাকা উত্তোলন করতে এসে ফেরত যায়নি। এখন ও ফেরত যাবেনা ইনশাআল্লাহ। আপনারা গুজবে কান দিবেন না।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *