ডঃ রফিকুল ইসলাম পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিএমএসএস এর শুভেচ্ছা ও অভিনন্দন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবম উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নিয়োগ পাওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএ এসএস এর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডঃ কাজী রফিকুল ইসলাম আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন।বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ -এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তার যোগদানের তারিখ থেকে (চার) বছরের জন্য নিয়োগ করা হলো।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্যের প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ডঃ কাজী রফিকুল ইসলাম পবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের মফস্বল সাংবাদিক সোসাইটি বিএএসএস এর উপদেষ্টা,শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি আনিসুর রহমান আনিস, সংগঠনের চেয়ারম্যান সুমন সরদার ও মহাসচিব সাইফুল্লাহ নাসির নব নিযুক্ত হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *