অব‌শে‌ষে প্রশাস‌নের টনক নড়‌লো বদলগাছী স্কুল মাঠ থে‌কে হাট অন‌্যত্র সড়া‌নোর ঘোষনা

আবু সাইদ বদলগাছীঃ দে‌রিতে হ‌লে ও অব‌শে‌ষে প্রশাস‌নের টনক ন‌ড়ে‌ছে।বদলগাছী সদ‌রে  অব‌স্থিত স্কুলমা‌ঠে হাট-বাজার বসার কার‌নে শিক্ষার্থীরা স্কু‌লে যে‌তে চরম হয়রা‌নির মু‌খে পর‌তে হয়। শত শত হাটুরা‌দের ঠে‌লে ছে‌লে শিক্ষার্থীরা স্কু‌লে যে‌তে পার‌লে ও মে‌য়ে শিক্ষার্থী‌দের চরম বিপা‌কে পর‌তে হয়। এমন ঘটনার ভি‌ত্তি‌তে সরজ‌মি‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার গত বুধবার ২৫ সেপ্টেম্বর স্কুলমাঠ হাটে উপ‌স্থিত হয়। সেখা‌নে গি‌য়ে দেখ‌তে পান হাটুরা‌দের চা‌পের মু‌খে শিক্ষার্থীরা স্কুল পর্যন্ত পৌঁছ‌তে পার‌ছে না। তাৎক্ষ‌নিক ভা‌বে থানা পু‌লিশ ডে‌কে হাটুরা‌দের স‌ড়ি‌য়ে স্কু‌লে যাওয়ার রাস্তা বের ক‌রে দেন। এমন প‌রি‌স্থি‌তে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মাহবুব হাসান শিক্ষার্থী‌দের উ‌দ্দেশ‌্য ব‌লেন, যত দ্রুত সম্ভব স্কুল মাঠ থে‌কে অন‌্যত্র হাট স‌রিয়ে নেওয়ার চেষ্টা কর‌ছি। আর হাটুরা‌ ও হাট ইজারাদার‌দের উ‌দ্দেশ‌্য ব‌লেন, হা‌টের দিন শিক্ষার্থী‌দের স্কু‌লে যাতায়া‌তের রাস্তা রাখ‌তে হ‌বে। রাস্তা না রাখ‌লে প্রশাস‌নিক ভা‌বে ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে।
উ‌ল্লেখ‌্য গত ৮ জুলাই ও ৮ সে‌প্টেম্বর দৈ‌নিক আজকা‌লের খবর প‌ত্রিকায় স্কুল মা‌ঠে হাট-বাজার‌কে কেন্দ্র ক‌রে ২ টি স‌চিত্র প্রতি‌বেদন প্রকাশ হয়। সেই প্রতি‌বেদ‌নে সা‌বেক ইউএনও (অঃ দাঃ ) কামরুল হাসান সোহাগ ও বর্তমান ইউএনও মাহবুব হাসান স্কুল মাঠ থে‌কে হাট-বাজার উ‌চ্ছেদ করার আশ্বাস দি‌য়ে‌ছি‌লো। দির্ঘ‌্য দিন আ‌তিবা‌হিত হ‌লে ও স্থানীয় প্রশাসন নিরব ভু‌মিকায় র‌য়ে‌ছিল। হঠাৎ ক‌রেই গত বুধবার ইউএনও মাহবুব হাসান হাট প‌রিদর্শনে ‌গে‌লে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও অ‌ভিভাবক বৃন্দ আশার আ‌লো দেখ‌তে পায়। স্থানীয়‌দের দাবী স্কুল মাট থে‌কে হাট দ্রুত ডাক বাং‌লোর সাম‌নে বিশাল বালু চ‌রে স্থানান্তর কর‌লে বিষয়‌টি স্থায়ী ভা‌বে সমাধান হ‌তো।

এ বিষ‌য়ে ইউএনও মাহবুব হাসান জানান, আ‌মি স্বপ্রণো‌দিত হ‌য়ে হাট প‌রিদর্শনে গি‌য়ে‌ছিলাম। সেখা‌নে গি‌য়ে যা দেখলাম স‌ত্যিই প্রাথ‌মিক ও হাইস্কু‌লের শত শত শিক্ষার্থী‌দের হা‌টের দিন যাতায়াত ভিষণ কষ্টকর। এই জন বিষয়‌টি দ্রুত সমাধা‌নের ল‌ক্ষে কাজ শুরু ক‌রবো। শিগ্রহ স্থানীয় এলাইট পারচন‌দের নি‌য়ে এক‌টি মি‌টিং কর‌বো যা‌তে স্কুল মাঠ থে‌কে হাট‌টি দ্রুত স্থানান্তর করা যায়। এ বি‌ষ‌য়ে আ‌মি আপনা‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা কর‌ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *