নবীকে কটুক্তি করায় বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ

মোঃ এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ  নবী করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কট‚ক্তির প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর উদ্যোগে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় বদলগাছী চৌরাস্তার মোড়ে উপজেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর সভাপতি শামীম ফারুক খাঁন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক খাঁন, প্রচার সম্পাদক আছলাম হোসেন, ভরট্ট মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল্লাহ, সেনপাড়া মসজিদের খতিব মোঃ জালাল উদ্দীন প্রমূখ। বক্তরা ভারতীয় পুরহিত রামগিরি সহ তার দোষর নিতেশ রানাকে গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *