শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন”।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এস এম হেকমত আলী, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান, পৌরসভার ঠিকাদার সুপারভাইজার নাজমা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গ্রাম পুলিশ সোলাইমান।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনী ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।