নওগাঁয় ১৪৪ বোতল ফেন্সিডিল সহ যুবককে আটক করেছে র‌্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় ১৪৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে র‌্যাব।
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুর সারে ১২ টারদিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সুরুজ ইসলাম লিটন (২৯) নামে এক যুবক কে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত সুরুজ ইসলাম লিটন হলেন, নওগাঁর ধামুরহাট উপজেলার উত্তর চক রহমত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
র‌্যাব আটককৃত যুবক উত্তর চক রহমত মাদ্রাসা এলাকার একজন মাদক ব্যবসায়ী।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে  নওগাঁয় ১৪৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *