পত্নীতলায় শহিদ আবরারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণসভা

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনীর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ও আবরার ফাহাদ এর ৫ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নজিপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হোরাইরা বিল্লা ও জোবাইর ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, সদস্য সনি ইসলাম বাপ্পি, নজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন, ছাত্রনেতা আরাফাত, মাহমুদুল, মেহেরাব প্রমুখ। এসময় ছাত্রদলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *