জয়পুরহাটে ফসলের মাঠ থেকে  যুবকের মৃতদেহ  উদ্ধার

মো:মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটে ফসলের মাঠ থেকে রোস্তম আলী (৩০) নামে এক যুবকের মরদেহ করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া কোয়ালীপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোস্তম জয়পুরহাট পৌর শহরের কাশিয়াবাড়ি এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোস্তম আলী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাননি। পরে সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *