মাগুরা থেকে খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা মো: রেজোয়ান কবির বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি শমী কায়সার বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী হয়েও বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী, রাজনৈতিক ব্যক্তির চরিত্র হননকারী, মুক্তিযুদ্ধের বিভেদ সৃষ্টীকারী। এই অভিনেত্রী নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন।
মামলার বাদী মো: রেজোয়ান কবির আদালত প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যমকর্মীকে বলেন, ‘আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচারের আওতায় আনা হোক। মামলা করেছি যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।’
শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন বলেন, মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বাদী মো: রেজোয়ান কবিরের জবানবন্দি গ্রহণ করেছেন। পরে মামলাটি ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দেন। মামলার টির তিনজনকে সাক্ষী দেখানো হয়েছে, সাক্ষীরা হলেন ১,কাজী জাকির হোসেন, পিতা মৃত আনোয়ার সাং দরি মাগুরা, ২, মো : জহির রায়হান, পিতা, নূর নবী ভূইয়া, সাং দরি মাগুরা, ৩, মো: সোহেল পারভেজ, পিতা মৃত হাকিম মোল্লা, সাং পার নান্দু আলী, সাক্ষীগণের থানা ও জেলা মাগুরা। এ ছাড়া মামলাটির পত্রিকার ফটোকপি সংযুক্ত এবং ইউটিবের প্রকাশিত আসামির বক্তব্য মেমোরি কার্ড দাখিল করা হয়েছে।