ঈশ্বরদীতে মাদ্রাসার অধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে ছুটি না নিয়েই দীর্ঘদিন যাবত মাদ্রাসায় আসেন না প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
নব্বই দশকে পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ  হিসেবে নিয়োগ পান আব্দুল জলিল। নিয়োগে পর থেকেই রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ। গত ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই তিনি স্কুলে না আসায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষকরা বলছেন রাজনৈতিক কারনেই তিনি প্রতিষ্টানে আসেন না।
বিগত কমিটির সদস্যরা বলছেন প্রতিষ্টানটির জমি বিক্রয়, লিছু বাগান বিক্রয় এবং বিভিন্ন বরাদ্দের টাকা স্কুল ফান্ডে জমা না দিয়েই তিনি আত্মসাৎ করেছেন।
মাদ্রাসায় কেন আসেন না এ বিষয়ে মুঠো ফোনে  জানতে চাইলে বেজার অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, উপজেলা গেটে আমার উপর অ্যাটাক হওয়ার কারণে ইউএনও সাহেব মাদ্রাসায় যেতে নিষেধ করেছিলেন তাই আমি মাদ্রাসায় যাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনার কাছে এই প্রথম শুনলাম। উপজেলা শিক্ষা অফিসারকে বলব অধ্যক্ষ প্রতিষ্টানে কেন যান না তদন্ত করে ববস্থা নিতে। আর মাদ্রাসার জমি বিক্রির বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *