দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ইদ্রিস আলীর পাশে লেঙ্গুরা ট্যুরিজম

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি:  নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের বন্যাদুর্গত ইদ্রিস আলীর পাশে দাঁড়িয়েছে লেঙ্গুরা ট্যুরিজম।
ক্ষতিগ্রস্ত এই ব্যক্তিকে ত্রাণ সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল,ডাল,তেল,লবণ,পেঁয়াজ, রসুন,চিনি,সাবান,আলু,পেঁপে,চাল কুমড়া,লাউ,বেগুন সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
সাম্প্রতিক পাহাড়ি ঢলে ইদ্রিস আলীর ঘর ভেঙে তিনি নি:স্ব হয়ে যান। বিভিন্ন গণমাধ্যমে ইদ্রিস আলীর নিদারুণ কষ্টের সংবাদ প্রকাশ হবার পর বিষয়টি লেঙ্গুরা ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের দৃষ্টিগোচর হয়। তিনি এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তার উদ্যোগ নেন।
এই ত্রাণ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইদ্রিস আলী। তিনি বলেন,আমার মতো গরীব মানুষকে মতিন ভাই সহযোগিতা করায় আমার অনেক উপকার হয়েছে। আমি তার প্রতি চির কৃতজ্ঞ। দোয়া করি তিনি আরো বড় হোন।
লেঙ্গুরা ট্যুরিজম এর পক্ষে এই ত্রাণ সহায়তা প্রদান করেন সাংবাদিক মামুন রণবীর এবং প্রগতি বাংলা মিডিয়ার নির্বাহী সম্পাদক নূর আলম। তারা বলেন,বন্যাদুর্গত অসহায় ইদ্রিস আলীর পাশে দাঁড়িয়েছে লেঙ্গুরা ট্যুরিজম। এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এভাবে সমাজের সকলে এই গরীব মানুষটির পাশে দাঁড়ালে তিনি আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *