মোঃ মোকাররম হোসাইন কালাই জয়পুরহাট প্রতিনিধি: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট কালাইয়ে সারাদেশে ন্যায় প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সহ প্রমুখ।এ ছাড়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী,বাস,সিএনজি,অটো বাইকের চালকগণ, উপস্থিত ছিলেন।