দিনাজপুররে বিরামপুর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণি শিক্ষার্থীদের টিকা প্রদান

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনিম আওন।

এসম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারঃ) কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক (ভারঃ) সাইফুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মাসুদ রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *