মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : ছাত্রলীগ নিষিদ্ধ করায় মহাদেবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল বের করে। এই মশাল মিছিল ও আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিনুল হক। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যে সাতটার দিকে এই মশাল মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে মাছের মোড়ে শেষ করে। আনন্দ মিছিল ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম বিরোধী আন্দোলনের ছাত্রনেতা বেলাল হোসেন,সাইফুর রহমান,মোহন প্রমুখ।