মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহা. : নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু শিক্ষার্থী আব্দুর রকিব (১০) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সাড়ে ৪ঘণ্টা পর নদী থেকে লাশটি উদ্ধার করে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিশু শিক্ষার্থী মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে ও চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে মিশকাত হোসেন চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। বৃহস্পতিবার মিশকাত দুই বন্ধু নিহত আব্দুর রকিব ও রবিউল ইসলামকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করে ওসি মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুর রকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।