তমালিকা মল্লিক প্রতিবেদকঃ ২৫ অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থালিডার্স আয়োজিত ‘উপকূলীয় সংকট নিরসনে করণীয় বিষয়ককর্মশালার’ শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের বিভিন্নবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশবিদ, উন্নয়ন সংস্থা এবংসুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা উপকূলেরসমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনাকরবে। কর্মশালাটি আয়োজিত হয়েছে উপকূলবর্তী মানুষের জীবনযাত্রারক্ষা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য।
খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিকজনাব গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃতকরেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবুসায়েদ মোঃ মনজুর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনাজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক জনাব মাহফুজুররহমান মুকুল, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক জনাব নিখিল চন্দ্রভদ্র, উত্তরণের টেকনিক্যাল অফিসার জনাব শেখ সেলিম আক্তারস্বপন, কুয়েটের সহযোগী অধ্যাপক জনাব আনজুম তাসনুভা, আরবানএন্ড রিজিওনাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব ডঃ তুষারকান্তি রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগীঅধ্যাপক জনাব মোল্যা শফিকুর রহমান , রূপান্তরের তথ্য অফিসারজনাব শেখ আব্দুল হালিম প্রমুখ। এসময় যশোর থেকে প্রতিনিধিত্বকরেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির আইন বিষয়ক সদস্য জনাবঅনিল বিশ্বাস, ভুক্তভুগী শিলা রানী মল্লিক, মোংলা থেকে পশুররিভার ওয়াটারকিপারের মো. নূর আলম শেখ, নদীকর্মী হাছিব সরদার,শ্যামনগর থেকে জনাব রণজিৎ কুমার বর্মন, জনাব মানবেন্দ্র দেবনাথ,সাতক্ষীরা থেকে অধ্যক্ষ আশেক-ই-ইলাহী সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু ড্রেজিং করে নয়, নদী বাঁচাতেহলে অবশ্যই টিআরএম প্রক্রিয়া চলমান রাখতে হবে। বিশেষ করে নদীরপলি এবং বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের পরিকল্পনা গ্রহন করতে হবে।এসময় তিনি আরো বলেন, নদীর মাধ্যমে উপকূল বাঁচানো না গেলেউপকূলের সাথে সংযুক্ত জেলা, বিভাগীয় শহরগুলোতেও নানা ভোগান্তিপোহাতে হবে। তাই নদী রক্ষা ও উপকূলীয় বোর্ড গঠন করা খুবই জরুরি।
উক্ত কর্মশালায় উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব নিয়েও এ কর্মশালায় আলোকপাত করা হবে। কর্মশালার শেষ দিনে একটিপ্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা উপস্থাপন করা হবে, যা ভবিষ্যতেউপকূলীয় অঞ্চলের স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।