কালাইয়ে পুলিশ সেজে বাড়িতে দিন দুপুরে ডাকাতি ও স্বর্ণালংকার লুট

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  জয়পুরহাটের কালাইয়ে পুলিশ পরিচয়ে দিনের বেলায় বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানাগেছে । বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১:৩০ মিনিটের দিকে উপজেলার উলিপুর ভেরেন্ডি গ্রামে আনিছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে পালসার দুটি মোটরসাইকেল নিয়ে চারজন লোক উলিপুর ভেরেন্ডি গ্রামে আসেন । সেখানে উপস্থিত হলে এক ছেলের সাথে কথা হলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। তারা তাকে আনিছুরের বাড়ি দেখিয়ে দিতে বলেন। তাদের হাতে হ্যান্ডকাফ থাকায় ছেলেটি পুলিশ বলে তাদের বিশ্বাস করে। এরপর আনিছুরের বাড়ি দেখিয়ে নিয়ে তাকে বিদায় করে দিয়ে তারা বাড়ির ভেতর ঢোকেন এবং বাড়ির সকল সদস্যদের ঘরের বাহিরে একত্রিত করেন। আনিসুর মাদক ব্যবসায়ী হওয়ায় তার ঘরে মাদক আছে বলে নানা ধরনের তাদের ভয়-ভীতি দেখিয়ে তারা ঘরে ঢুকে সকল কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে তল্লাশি শুরু করেন।  ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন জানতে পারে তারা তল্লাশি নামে আলমারির ড্রয়ার থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আনিছুরের ছেলের ছেলে  বাবু মিয়া বলেন, এলাকার সবাই জানে আমার বাবা টুকটাক নেশা করেন এবং তাদের হাতে হ্যান্ডকাফ থাকায় সেখান থেকে ধারণা করা হয়েছে তারা পুলিশ। তারা চলে যাওয়ার পর ঘরে ঢুকে দেখি আমার স্ত্রীর ৩ ভরি স্বর্ণ এবং ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তখন বুঝতে পারি তারা ডাকাত। এরপর পুলিশকে খবর দিলে তারা আমার বাড়িতে আসে।
এ বিষয়ে কথা হলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ হোসেন বিকেল ৫টার দিকে কালের সংবাদ বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। কারা কীভাবে ঘটনা ঘটাল, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *