বদলগাছীতে যাত্রীবেশে অটো চার্জার ছিনতাইকালে জনতার হাতে আটক ৩

মোঃ এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ  নওগাঁর বদলগাছীতে যাত্রীবেশে অটো চার্জার ছিনতাইকালে স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার বিলাশবাড় ী ইউপির দুধক‚ড়ি গোপালপুর সড়কে। গ্রামবাসী জানায় ভোররাতে মসজিদে আজান দিয়েছে। এমন সময় সড়কে অটো চার্জার চুরির চিৎকার শোন যায়। ইতি মধ্যেই গুচ্ছ গ্রাম থেকে ফোনে জানানো হয় অটো চার্জার চুরি করে গ্রামের দিকে আসছে। দুধক‚ড়ি গ্রামের পাশেই নতুন ব্রীজ নির্মান কাজ চলমান। সেখানে সড়ক ভাঙ্গা রয়েছে। ছিনতাইকারীরা চার্জার মালিককে ছুরি ধরে চার্জার থেকে নেমে দিয়ে দ্রæত বেগে চার্জার নিয়ে পালানোর পথে ব্রীজের ভাঙ্গায় ছিঁটকে পড়ে ছিনতাইকারীরা। গ্রামবাসী সেখানেই ছিনতাইকারীদের আটক করে উত্তম মধ্যম দিয়ে দুধক‚ড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে। আটককৃতরা হলো আদমদিঘী উপজেলার পূর্ব ছাতনী গ্রামের মন্টুর ছেলে কালাম, বদলগাছীর নন্দাহার গ্রামের নিলচাঁদের ছেলে হেলাল, খাদাইল গ্রামের জোব্বারের ছেলে হেলাল। আবু হাসান নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। অটো চার্জারের চালক মানিক জানায় তার বাড়ি আদমদিঘীর বসিপুর। চালক জানায় ভোর ৪টায় সান্তাহার রেলগেট থেকে আটককৃত ৪জন তিলকপুর আসবে বলে ২শ টাকায় ভারা কন্ট্রাক হয়। তিলকপুর আসার পরে তারা জানায় দুধকুড়ি পৌঁছে দিতে হবে। মাঠের মধ্যে এসে আমাকে চার্জার থেকে নেমে দেয়। তথ্য সংগ্রহকালে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। থানা অফিসার ইনচার্জ মো, শাহজান আলী জানান থানা পুলিশ যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে।

জয়পুর হাট থেকে র‌্যাব সদস্যরাও যায়। র‌্যাব এ ধরনের বিষয়গুলি পর্যবেক্ষণ করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়। বাদী সেখানেই আছে। বাদী থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *