মহাদেবপুরে সাংবাদিক,রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা ও অফিসারগণদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মোহাম্মদ আককাস আলী  প্রতিনিধ মহাদেবপুর:  বুধবার নওগাঁর মহাদেবপুরে উপজেলা হলরুমে সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, অফিসারগণ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল  আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রতিনিধিদের কথা শোনেন এবং গঠনমূলক বক্তব্য প্রদান করেন। মত বিমিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো. সোহেল রানা,  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাব্ন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, জনপ্রতিনিধি,  সাধারণ জনগন এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। মহাদেবপুরের মডেল স্কুল মোড়ে ট্রাক অপসারণ, পোস্ট অফিস মোড় সংস্কার, শিল্প পার্ক স্থাপন, জলবদ্ধতা,কোয়ালিটি এডুকেশন জোড়দারসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *