তমালিকা মল্লিক প্রতিবেদকঃ ১২ নভেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরেলিডার্সের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজউৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এইপ্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণএবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনলিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব রনজিৎ কুমার বর্মন।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃ রমিজুররহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, গিভ বাংলাদেশেরপ্রতিনিধিসহ আরো অনেকে। সভার সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যেবলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুনসম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নেরপাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “লবণ সহিষ্ণু ধানেরজাত উদ্ভাবন ও চাষের মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায়সহযোগিতা করা সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের আধুনিককৃষি প্রযুক্তি ও জ্ঞান প্রদান করতে পারছি, যা তাদের ফলন বাড়াতেসহায়তা করবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কেবিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদেরধানবীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সহযোগিতারপ্রতিশ্রুতি দেওয়া হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম উপকূলীয় কৃষকদের জন্য একটি যুগান্তকারীউদ্যোগ হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্তকরেছেন।