কালাইয়ে কাব স্কাউটদের তিন দিনব্যাপী ব্যাজ কোর্সের সমাপনী অনুষ্ঠান

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  শিশুদের সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক করে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে  কাব স্কাউট দল গঠন ও পরিচালনার জন্য জয়পুরহাট জেলার কালাই উপজেলায় রবিবার  সকাল থেকে শুরু মঙ্গলবার পযন্ত ৩ দিন ব্যাপী  কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্স।
কালাই উপজেলা বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে এ কালাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে কাব স্কাউট ব্যাজ কোর্স ২০২৪ শাপলা অ্যাওয়ার্ড প্রস্তুতিমূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি স্কাউটস এর  গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে স্কাউটসের নিয়মাবলী মেনে চলার পরামর্শ দিয়ে কথা বলা শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা বাংলাদেশ স্কাউট কমিশনার ভূগোইল দাখিল মাদ্রাসার সুপার মনয়েম ও উক্ত উপজেলা বাংলাদেশ স্কাউট সাধারণ সম্পাদক থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসা সুপার মতিয়র রহমান সহ প্রমুখ। উল্লেখিত ক্যাম্পে অত্র উপজেলার ৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।এ সময় উক্ত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *