মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর এলাকা থেকে চুরি যাওয়া কাভার্ড ভ্যান মংলা বন্দর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দেড় সপ্তাহ পর উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার ভোর বেলা মংলা বন্দর এলাকা থেকে চুরি হওয়া ঢাকা মেট্রো-ড ১৪-৬০৭৬ নং কাভার্ড ভ্যানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া জানান, গত ১১/১১/২৪ ইং তারিখে বেনাপোল বন্দর এলাকা থেকে কাভার্ড ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর কাভার্ড মালিক পক্ষ বেনাপোল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই মোতাবেক গাড়িটির ব্যাপারে উদ্ধার তৎপরতার কাজ শুরু হয়। প্রায় দেড় সপ্তাহ পর গাড়িটি খুলনা জেলার মংলা বন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। গাড়ির মালিক মাদারীপুর জেলার শিবচর থানার মোতালেব মাতবর এর ছেলে সোহেল হোসেন হৃদয় এর জিম্মায় দেওয়া হয়েছে।